প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

প্রেমের কুঁড়ি | তৈমুর খান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

তৈমুর খান

প্রেমের কুঁড়ি


চারিদিকে জল, নন্দিত জল
সাঁতার কেটে চলেছি আমিও বিহ্বল

কাতুকুতু দিচ্ছিস কেন? ডুবে যাব
এখানে অগাধ জল
সাঁতার আর কতটুকু আমাকে বাঁচাবে?

চোরাস্রোত আছে
বাঁশিও বাজাবে না বিপদসংকেত

কিছু কিছু চেতনার পাখি উড়বে গগনে
বাতাস ওড়াবে মেঘের ঘুড়ি
বিন্দাস ফুটবে শেফালি

আমরা শুধু জল কেটে কেটে খুঁজব প্রেমের কুঁড়ি

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)