প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, January 21, 2025

বৃন্দাবনী কাব্য | দেবকুমার সেনগুপ্ত

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

দেবকুমার সেনগুপ্ত

বৃন্দাবনী কাব্য


বৃন্দাবনে চলো রাজা, প্রেম-গীতি গাই
চুলায় দুটো ভাত ফুটিয়ে দুজনেতে খাই
রাজা তোমার রানি মেখেছে বৃন্দাবনী মাটি
রাজ্যপাট লোপাট করো, চলো পরিপাটি
রাজা তোমার জামায় কাদা, ধুলোর আস্তরণ 
নদীর চরে চান করাবো, দেখবে বাদাবন     
রাজা চলো বৃন্দাবনে, হাতে হাত ধরি
মনের মাটি ধুয়ে গেলে দেখতে সবাই পরি
পরির ডানায় জলের ঢেউ, সপাৎ-সপাৎ শব্দ
রাজা এখন বৃন্দাবনে রাস-লীলায় জব্দ
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)