বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতাগুচ্ছ
কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | কেউ না কেউ সঙ্গে থাকেই-
কবি
রত্নেশ্বর হাজরা
কেউ না কেউ সঙ্গে থাকেই-
কাউকেই একা
পাই না কেউ না কেউ
সঙ্গে থাকেই-
জলের সঙ্গে স্রোত হাওয়ার সঙ্গে গতি
রোদের সঙ্গে তাপ
এঘর ওঘর এবাড়ি ওবাড়ি
কেউ না থাক
ছায়া থাকে
নিঃশ্বাসের সঙ্গে প্রশ্বাস তাপ বলতে উষ্ণতার মতো
দেয়াল সরিয়ে
দিলে চার-চারটে দিক ঘিরে ধরলো ছাদ সরালাম তো আকাশ নিচু মেঝে উঠলো উপরে
পথে নামলে পথই সঙ্গী
পিছনে অতীত সামনে ভবিষ্যৎ
জন্মের কাছে যাই
মৃত্যু তার কাঁধ ছুঁয়ে ঠায় দাঁড়ানো
অন্ধকারের সঙ্গে নক্ষত্রমণ্ডলী সারারাত ছায়াপথে ছায়াপথে—
কাউকেই আর
একা পাই না
কেউ না থাক
অতীতের সঙ্গে ভবিষ্যৎ ভবিষ্যতের সঙ্গে অতীত
আমার সঙ্গে আমি ভাগ বলতে উষ্ণতা
সঙ্গে থাকেই-
জলের সঙ্গে স্রোত হাওয়ার সঙ্গে গতি
রোদের সঙ্গে তাপ
এঘর ওঘর এবাড়ি ওবাড়ি
কেউ না থাক
ছায়া থাকে
নিঃশ্বাসের সঙ্গে প্রশ্বাস তাপ বলতে উষ্ণতার মতো
পথে নামলে পথই সঙ্গী
পিছনে অতীত সামনে ভবিষ্যৎ
জন্মের কাছে যাই
মৃত্যু তার কাঁধ ছুঁয়ে ঠায় দাঁড়ানো
অন্ধকারের সঙ্গে নক্ষত্রমণ্ডলী সারারাত ছায়াপথে ছায়াপথে—
কেউ না থাক
অতীতের সঙ্গে ভবিষ্যৎ ভবিষ্যতের সঙ্গে অতীত
আমার সঙ্গে আমি ভাগ বলতে উষ্ণতা

No comments:
Post a Comment