প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, February 15, 2025

আপন | তূয়া নূর

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
তূয়া নূর
 
আপন
 

কারো চোখে পড়েছিল চোখ—
স্থির দৃষ্টি ক্ষণিকের দু’জনের,
মনে হলো সে পেয়েছে ছোঁয়া,
পোড়া বিবর্ণ জগত পেয়েছে সাত রং।

টানা চোখে ভাষা ছিল, হাসি মুখ, কাঁপা ঠোঁট,
হাত দিয়ে সরানো চুল কপালের ওপর থেকে,
গেঁথে আছে চোখে অমলিন
নিউমার্কেটের সেখান দিয়ে বিনা কাজে এখনো তার যাওয়া আসা,
দাঁড়ায়ে পেপার পড়ে আর মানুষ দেখে
ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছে
শান্তিতে দাঁড়াবার জো নেই।
বোকার মতো সব খুইয়ে বসে আছে ভেতরটা খোল করে, কী যেন অসুখ— জগতের কোন কিছু তার মনে ধরে না।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)