প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, February 15, 2025

বৃষ্টির কথা ছিল-না সেদিন | শম্পা সামন্ত

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
শম্পা সামন্ত
 
বৃষ্টির কথা ছিল-না সেদিন
 

তোমার সঙ্গে তুমুল বর্ষায় ভিজেছি সেদিন
আসলে ভিজে যাওয়ার ঘটনাটা সত্যি রটনা নয়
আসলে তুমুল আন্দোলনে নিজেকে আবিষ্কার করেছি ভীষণ

আর তুমি বললে বৃষ্টি হল খুব
বৃষ্টি কোনো ভিজে যাওয়ার কথা বলেনি
অথচ রাত্রি প্রবলভাবে গর্ভবতী হয়ে উঠছে
কেউ আমার বুকের খাঁজে লুকিয়ে থাকা শাবকটি লক্ষ্য করেনি
 
অন্ধকারের হিজল গাছের তলায়
পরিমিত জ্যোৎস্নায়
আমার ছেড়ে দেওয়া শাবকটি চরছিল
শ্রীকৃষ্ণ পিঠোপিঠি হেলান দিয়ে বাজাচ্ছিল বাঁশি
 
অনির্দিষ্ট চাঁদ বহুদিন রোগভোগার পর তার তালাকপত্রটি পাঠিয়েছিল তৃষ্ণার্ত চকোরের কাছে
আর ভুলক্রমে বৃষ্টি হল ঝেঁপে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)