বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
অজয় দেবনাথ
এসো…
এসো তুমি যুবতী হরিণী
চকিত চাহনি মেলে চমকে বেড়াও
শিশিরস্নাত সদ্য ফোটা পাপড়ি
আর হৃদয়ে
হৃদয় মিশিয়ে কস্তুরীগন্ধা…
নববধূর লজ্জারাঙা চোখে
ঘোমটার আড়াল ঠেলে
তুমি এসো…
নাহয় আমিও নব্য যুবকের অজানা আগ্রহে
আবিষ্কার করব তোমায়
যেমন তুমিও আঁতিপাঁতি খুঁজবে আমায়
তারপর…
যদি রাত্রি নেমে আসে
ঘনীভূত হয় অন্তহীন গভীর আঁধার
তৃপ্তির সুখস্মৃতি বুকে
অন্ধকারে
অচেনা আলোর পথে হারিয়ে যাব
নক্ষত্রপুঞ্জে অনন্তকাল…
রং | কবিতা
অজয় দেবনাথ
চকিত চাহনি মেলে চমকে বেড়াও
শিশিরস্নাত সদ্য ফোটা পাপড়ি
আর হৃদয়ে
হৃদয় মিশিয়ে কস্তুরীগন্ধা…
ঘোমটার আড়াল ঠেলে
তুমি এসো…
নাহয় আমিও নব্য যুবকের অজানা আগ্রহে
আবিষ্কার করব তোমায়
যেমন তুমিও আঁতিপাঁতি খুঁজবে আমায়
যদি রাত্রি নেমে আসে
ঘনীভূত হয় অন্তহীন গভীর আঁধার
তৃপ্তির সুখস্মৃতি বুকে
অন্ধকারে
অচেনা আলোর পথে হারিয়ে যাব
নক্ষত্রপুঞ্জে অনন্তকাল…

অনন্য সৃজন। কস্তুরী গন্ধে ভরা কাব্য - কাব্যটি পথ হারাবে না -এটাই আনন্দের।
ReplyDeleteআপনাকে অনেক অনেক ধন্যবাদ রসরাজ। ভালো থাকার শুভেচ্ছা জানাই।
Deleteখুব খুব সুন্দর।
ReplyDeleteধন্যবাদ আপনাকে হে অপরিচিতা।
Deleteদারুণ অজয় দারুণ
ReplyDeleteবাব্বা তুই আবার কবিতা পড়তে শুরু করলি কবে রে গ্ল্যামার-গার্ল!
Deleteদুর্দান্ত
ReplyDeleteধন্যবাদ
Deleteমধুময় প্রেমের কবিতা। ভাল লাগল।
ReplyDelete