প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, March 14, 2025

কবিতাগুচ্ছ | তুষার রায় | আমি বাঘ

বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | আমি বাঘ
তুষার রায়
 
আমি বাঘ
 
আপনাদের পোষা বেড়াল বাচ্ছাদের সঙ্গে বাড়তে বাড়তে
মিউ মিউ ডাকের মধ্যে গর্জন করে উঠেছি
হলুদ শরীরে ক্রমশ স্পষ্ট কালো রেখাগুলোই বলে দিচ্ছে -
তুমি বেড়াল নও, তুমি বাঘ,
 
ট্রাপিজ ও ক্লাউনদের খেলা শেষে জাল ঢাকা এরেনায়
আমি আমার অসম্ভব রাগ ও রোয়াব নিয়ে গর্জন করবো,
আর তোমার চাবুকে ও শক-এ
নিয়ন্ত্রিত খেলা দেখাব
তোমাকেই শুধু মানবো রিংমাস্টার।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)