প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, March 14, 2025

রঙিন | সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
 
রঙিন
 
চারপাশে যাই থাক, কী-বা যায় আসে?
সেই তো রঙিন, যার মনে রং থাকে,
কালিমা ছড়ানো যদি থাকে আশেপাশে—
তাকেই কাজল করে দু চোখে সে আঁকে।
 
আশমানি নীল শাড়ি পরা সেই মেয়ে
গোলাপের লাল রঙ ছড়িয়ে দু-গালে,
সূর্যের আঁচে তার আঙুল ডুবিয়ে—
আগুন রঙের টিপ পরেছে কপালে।
 
পলাশের মতো রাঙা ওড়না উড়িয়ে
চলে মেয়ে পথে পথে যেন আলো হয়ে,
হলুদ ফুলের রঙে ফাগুন ছড়িয়ে
বসন্ত হাওয়া আসে তারই সাথে বয়ে।
 
খুশিতে ছড়ায় যেন আবির সে মুখে
চুলে তার মেঘেদের রং লেগে থাকে,
সে মনের ছোঁয়া লাগে প্রকৃতির বুকে-
সাতরং দিয়ে যেন জলছবি আঁকে।
 
মন খারাপের দিনে অভিমান জমে
একা মেয়ে বসে থাকে জানলার পাশে,
বাইরে মেঘলা দিন, সব থমথমে—
তার বিষাদের রং লেগেছে আকাশে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)