প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

হে মহাজীবন -১ | তন্ময় চট্টোপাধ্যায়

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
তন্ময় চট্টোপাধ্যায়
 
হে মহাজীবন -১

অহং-হারের মালা গেঁথে
পরিয়ে দেবো তাকে—


সে দেখেনি দেখেছি আমি
জীবন-যন্ত্রণাকে!
 
পুড়ছে ক্ষোভে শীতলপাটি
পুড়ছে ঝাউ-ঝোপ
 
পুড়ছে হৃদয়-আঙরাকাঠির
ঝলসানো কচ্ছপ!
 
দেখেছো তুমি? কই তো দেখিনি
দেখতে হবে, দেখার মতো
 
ভালোবাসার মৎস্যচোখে
বাড়বাগ্নির আগুন-ক্ষত!
 
বিক্ষত এই ক্ষুদ্রবুকে
নিলাম তুলে সরোবর
 
বাদবাকি হোক অকথ্যমুখ—
বংশীবটের নটবর!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)