বাতায়ন/আতঙ্ক/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২য়
সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | ও কে গান গেয়ে-গেয়ে
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রায়
ও কে গান গেয়ে-গেয়ে
ও কে গান গেয়ে-গেয়ে চলে যায়
পথে-পথে ঐ নদীয়ায়,
ও কে নেচে-নেচে চলে, মুখে হরি বলে
ঢ’লে ঢ’লে পাগলেরি প্রায়।
ও কে যায় নেচে নেচে, আপনায় বেচে
পথে-পথে শুধু প্রেম যেচে-যেচে,
ও কে দেবতা-ভিখারি মানব
দুয়ারে
দেখে যা রে তোরা, দেখে যা।
ও কে প্রেমে মাতোয়ারা, তার চোখে বহে ধারা
তোরা কেঁদে-কেঁদে কেন সারা ভাই,
সব দ্বেষ-হিংসা ছুটি, আসি পড়ে লুটি
ও তার ধূলিমাখা দুটি রাঙা পায়।
ওই যে নরনারী সব পিছে ধায়
প্রতিধ্বনি ওঠে নীলিমায়,
তোরা আয় সবে চলে, মুখে হরি বলে
তোদের ছেঁড়া পুঁথি ফেলে চলে আয়।
[সংগৃহীত]
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | ও কে গান গেয়ে-গেয়ে
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রায়
ও কে গান গেয়ে-গেয়ে চলে যায়
পথে-পথে ঐ নদীয়ায়,
ঢ’লে ঢ’লে পাগলেরি প্রায়।
ও কে যায় নেচে নেচে, আপনায় বেচে
পথে-পথে শুধু প্রেম যেচে-যেচে,
দেখে যা রে তোরা, দেখে যা।
ও কে প্রেমে মাতোয়ারা, তার চোখে বহে ধারা
তোরা কেঁদে-কেঁদে কেন সারা ভাই,
ও তার ধূলিমাখা দুটি রাঙা পায়।
ওই যে নরনারী সব পিছে ধায়
প্রতিধ্বনি ওঠে নীলিমায়,
তোদের ছেঁড়া পুঁথি ফেলে চলে আয়।
No comments:
Post a Comment