প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

শব্দাতঙ্ক | অর্চনা দাস

বাতায়ন/আতঙ্ক/ছড়া/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | ছড়া
অর্চনা দাস
 
শব্দাতঙ্ক
 
হঠাৎ কিছুর শব্দ শুনে ভাঙল সবার ঘুম
কানে যেতেই শব্দ বিকট খাড়া গায়ের রোম
কেউ শুনেছে পাশেই যেন কেউ শুনেছে দূরে
কেউ বা বলে বটতলাতে ভাঙল কিছু জোরে
প্রতি রাতেই ঘটছে কিছু বলল ভোলা গায়েন
দুলকিচালে পাহাড় ঘেঁষে ছুটছে যেন ট্রেন
অট্টহাসি উঠল সেদিন রাতের আকাশ ফেটে
বাঘ সিংহের লড়াই যেন চলছে খেলার মাঠে
রাত দুপুরে করুণ সুরে বাঁশিও বেজে ওঠে
ত্রাসে বুঝি দিন কাটে না কখন কী যে ঘটে
নিদ্রা গেছে উবে সবার মুখেও নেই ভাষা
সন্ধে হতেই কপাট দিয়ে ঘাপটি মেরে বসা
নামকীর্তন যাগযজ্ঞে উঠল পাড়া মেতে
দারোগা বলেন রোসো, এবার ধরব হাতেনাতে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)