প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

অথ দেওয়াল কথা ও অন্যান্য | সলিল মুখোপাধ্যায়

বাতায়ন/আতঙ্ক/কবিতাণু/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাণু
সলিল মুখোপাধ্যায়
 
অথ দেওয়াল কথা ও অন্যান্য
 
অথ দেওয়াল কথা
 
অস্ত্র তাক করে একজন এগোচ্ছে
লোকটা পিছোচ্ছে,
তাকে থামাল দেওয়াল,
চকিতে ছুট্টে এসে ঝাঁপিয়ে পড়ে
আততায়ীকে পেড়ে ফেলল লোকটা;
প্রেক্ষাগৃহে তুমুল করতালি।
 
বাস্তবে দেওয়ালটা কোথায়, কতদূরে
কে জানে!
 
 
ঝুঁকি
 
বাঁকাপথে চলা যাদের স্বভাববিরুদ্ধ,
বাড়ি থেকে পা বাড়াতে তাদের কলজে
নড়েচড়ে টানটান হয়ে বসে—
সোজাপথে যে
পেটোয়া আততায়ীদের উৎপাত, টহল!
 
 
পরিবর্তন
 
পাহাড়ের কোলে ছোট্ট বাড়িটাকে ঘিরে
বইত শান্তি-সুনিবিড় ঝির-ঝির-ঝির স্নিগ্ধ সমীর।
অদূরের— উন্নয়ন-রাক্ষসের বন-গিলে-ওগরানো
কংক্রিটের-জঙ্গলের— জনপদ
যেদিন হড়পা বান ভাসিয়ে নিয়ে গেল—
চিড় ধরল বাড়িটার স্থিতিচিন্তায়,
তারপর থেকে তার বুক ঢিবঢিব...
ঢিবঢিব... ঢিবঢিব...
 
 
অস্থির প্রহর
 
হাজার সূর্যের আলো ও উষ্ণতা আছে,
তবু সমাজ অঙ্গনে অনৈতিকতার
ঘোর ঘুরঘুট্টি,
নিস্পৃহতার হাড়হিম শীতলতা!
 
তাড়িয়ে বেড়ায় চিন্তা—
নাভিশ্বাস ওঠা মূল্যবোধের মরণ
তবে কি শুধু সময়ের অপেক্ষা?
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)