প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, April 8, 2026

নিজস্বতা | পরমেশ্বর গাইন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতাণু/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতাণু
পরমেশ্বর গাইন
 
নিজস্বতা
 
(১)
 
তুমি থেমে গেলে ছায়াও দাঁড়িয়ে যাবে
নাগরদোলা নয়!
পরের দয়ার উত্থানপতনে, বৈভবে
মেলার দেশে তার চলন্ত পরিচয়।
 
তারপর একদিন বাক্সবন্দী কঙ্কাল...
সমাদৃত পৃথিবীর কুলষিত জঞ্জাল।
 
রঙে-রসে পাল্টে যায় আলো বাতাস
মেলার মেলা ইতিহাস
 
অথচ আজও তুমি আপনজন
মনে মুখে সেই আলাপন।
 
 
(২)
 
ছায়া হঠাৎ লম্বা হয়ে গেছে
তোমার নজর এড়িয়ে অবয়ব ছাড়িয়ে
দূরত্ব ছোঁয়ার তাগিদে
নির্জনতায় এক আকাশ ভরসা নিয়ে।
 
বজ্রপাতে কেঁপে উঠল ছায়া
খণ্ড খণ্ড দেহাংশ জলতরঙ্গে কথা হারায়
রং বদলায়...
সে এখন বাষ্প অনুকূল প্রতিকূল ঝাপটায়।
 
সৈকতে তোমার কথার প্রতিধ্বনি
ছড়িয়ে গেছে অনেকখানি।
 
 
(৩)
 
দেওয়ালে কুৎসিত কালো ছায়া
অদৃশ্য রেখাংশে যেন চেনা মানচিত্র
অশ্রুধারার নীরব সংকেতে
আমার আমিত্ব মাত্র!
 
আলোর মৌনমুখর দৃঢ় পরিচয়
দেওয়ালে হয়তো তোমার কথায়
ছায়া হয়ে মরে যাবে
নয় তো নয়...
স্মৃতি আর ইতিহাস তবে?
 
 
(৪)
 
তোমার সেই ছায়া পায়ের তলায়
পরাজয়ে ক্ষমা চায়
যখন কেউ তোমার মাথায়...
তোমার আস্ফালনে নয়।
 
তবু পায়ের দাপাদাপি
সে ছায়া বেড়ে গেছে পা ছাড়িয়ে
ক্ষমতার টানে এখন দুরন্ত
এগিয়েছে আলোর দুর্বলতার খবর নিয়ে।
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)