প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

কবিতা— ঠিক তখনই | কবি— চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায় | পর্যালোচক— প্রদীপ সরকার

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/পর্যালোচনা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | পর্যালোচনা
কবিতা— ঠিক তখনই
কবি— চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়
পর্যালোচক— প্রদীপ সরকার

"অক্ষরগত মাত্রা প্রতি স্তবকেবিশেষত প্রতিস্তবকের প্রথম পঙ্‌ক্তিতে সামঞ্জস্য রাখতে না পারলেও শ্বাস বা উচ্চারণগত মাত্রায় উত্তীর্ণ হয়েছে।"

 
ফুরিয়ে গিয়েও শুরু হত
আগের মতো
নতুন করে
স্বপ্ন ঘোরে।
 
থাকতে যদি পাশাপাশি
বানভাসি
অন্তঃপুরে
তোমার সুরে।
 
হঠাৎ পাওয়ায় মন খারাপি
সুখের ঝাঁপি
পেলাম বুঝে
অনেক খুঁজে।
 
খুব আবেগী স্বপ্ন দেখি
চোখে আঁকি
তোমায় ছুঁয়ে
বুকটা চুঁয়ে।
 
জলছবি রং নড়েচড়ে
ঠোঁটের পরে
রামধনুকে
সঙ্গে রেখে।
 
তুমি আছ সেই খেয়ালে
আমায় ভুলে,
সত্যি বলো
বাসবে ভাল?
 
"চলে গেছে দিন তবু আলো র'য়ে গেছে..."
তবে আলোর চেয়ে ছায়া বেশি নাছোড়বান্দা।
কেউ চলে গিয়ে ("তুমি আছো সেই খেয়ালে/ আমায় ভুলে...") আঁধার নামায় বুকের ভিতর, মনের বারান্দায়, স্মৃতিরা আলেয়া হ'য়ে আলো ফেলে ছায়ারা দীর্ঘ জীবন পায়।
পৃথিবীর সব ভাষার সাহিত্যে ছেড়ে যাওয়া, বিরহ, রোমন্থন... হারিয়ে যাওয়া, নিভে যাওয়া আলোর কাছে জানতে চাওয়া, "সত্যি বলো বাসবে ভাল?"
বারবার এসেছে, আসছে, হয়তো আসতে থাকবেই।
আসলে শিকড়ে ভালবাসা বাঁচে পাতাঝরা হেমন্তও।
 
অক্ষরগত মাত্রা প্রতি স্তবকে, বিশেষত প্রতিস্তবকের প্রথম পঙ্‌ক্তিতে সামঞ্জস্য রাখতে না পারলেও শ্বাস বা উচ্চারণগত মাত্রায় উত্তীর্ণ হয়েছে।
 
খুব উঁচুমানের না হ'লেও কবিতাটি মন্দ নয়।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 8 (Last 7 days)