প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

মুক্তি | সুতপা ঘোষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
সুতপা ঘোষ
 
মুক্তি
 
দু মুঠো খিদে আর
এক মুঠো রোদে,
শিমুলের শূন্য শরীর
সাজানো রক্তিম লালে।
 
আগুন রঙা পলাশের,
তেজ নির্ভীক স্পর্শে
দুঃখ আর ব্যর্থতা
ম্লান হয় অনায়াসে।
 
ঝরা পাতার ভিড় ঠেলে
কচি সবুজের স্নিগ্ধ উঁকি।
চৈতি হাওয়া চিঠি দিয়ে যায়
শেষের পরে শুরুর ঠিকানায়।
 
ক্লান্তির চোখে ঘুম লেগে
ঘুমের চোখে স্বপ্ন-বাসা।
পুরনো পথের চিহ্ন দেখে
আগামীর সন্ধানে পথ চলা।
 
শিমুল থামে সাহস হয়ে
পলাশ রাখে শক্তি।
সময়ের স্রোতে জলবায়ু
চৈতি হাওয়ায় মুক্তি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)