প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

এক রাতে | সিকতা আনান হক

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
সিকতা আনান হক
 
এক রাতে
 
রুহ আফজার মতো স্নায়বিক এক রাতে
তুমি শুয়ে পড়ো আমার হেমের কাছাকাছি
পাশের বিছানায় চাঁদ আর প্লুটো কথা বলে
 
লাল সড়কের দিকে তাকিয়ে দেখি অন্য গ্রহের কবিরা খুন করে ততক্ষণে একে অপরকে
কবিতাদের মধ্যে ঝামেলা হয়, রক্তপাত হয়
আর তুমি সাইকেল নিয়ে ছুটে চলা তরুণীটিকে ডেকে বলো
নেরুদার বাড়ির ঠিকানাটা
 
যে ঠিকানায় আজই এক মাওবাদী যাচ্ছে
"ওড টু মাই সক্স" কবিতাটাকে খুন করতে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)