প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

এমনই কোনো দিনে | অর্পিতা দাস

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
অর্পিতা দাস
 
এমনই কোনো দিনে
 
নিজস্ব আঙ্গিকে বদলায় ঋতু
হেমন্ত-শীতের পরে স্বমহিমায়,
বুকে চমক দিয়ে নিত্যনতুন সাজে।
 
তুমি এলে—
নিজেকে প্রেমিক বলে ঘোষণা করতে ইচ্ছে করে ভীষণ
ইচ্ছে করে সাঁঝ-সকালে গা ভাসিয়ে দিই—
বা এমনই কোনো দিন
এলোমেলো ভাবনার মাঝে কেউ বলবে হেসে
'তোমায় বড় ভালবাসি।'
এমনই কোনো দিনে...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)