প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

দৃশ্যাবলি | নাসির ওয়াদেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
নাসির ওয়াদেন
 
দৃশ্যাবলি
 
দৃশ্যের ভেতরে অদৃশ্যকে যতই খুঁজি,
মায়াকায়া ছায়া ঘিরে উদ্দাম
বস্তাবন্দী সরলতা ঘিরে কৌতূহল
সাগরের তীরে ছুটে যায় নীল হাওয়া
 
দায়িত্ব দিতে পার যাকে, তাকে তো
বিশ্বাস করতেই হয়। মানবতা নড়বড়ে
সহিষ্ণুতা ধীর পায়ে হেঁটে এসে ধরে
জীবনমৃত বৃক্ষের বুকে জাগ্রত সন্ধ্যা-ধ্বনি
 
নগ্নপায়ে হেঁটে গেছে যে-সকল সন্ন্যাসী,
যে চিহ্নপথে রেখে গেছে অচঞ্চল স্পর্শতা
ভঙ্গুর বালির রেখা ধরে হেঁটে গেছে ধর্ম
ধর্মাধর্মের মিলেমিশে থাকাটাই খুব শ্রেয়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)