প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

পথের দাবি | জয়নাল আবেদিন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
জয়নাল আবেদিন
 
পথের দাবি
 
শেষ রাতে পূর্ণিমার চাঁদটা চুরচুর হয়ে ভেঙে পড়ল
খোলা বারান্দায়, মাঠে-ঘাটে, সমুদ্রের চরে
যেমনটা সেদিন ভরদুপুরে রাস্তার ধারের
'তলা পুরনো বাড়িটা- ঝরে পড়তে পড়তে
মাটির সঙ্গে মিশে গেল।
 
উজান ঠেলে মাঝি তখনো এগিয়ে চলেছে
সূর্য ডোবা সন্ধেয় ঘাটে ফিরতে হবে
গাংচিলের শেষ অন্বেষণ জল ছুঁয়ে
ডানা মেলে পরখ করে।
 
পথের প্রান্তে অশিতীপর বটগাছটা
আজও হাড়-পাঁজর আর বাহুমেলে
ছায়া দিয়ে যাচ্ছে পথচারীদের।
 
শুকনো খটখটে মাঠে রক্ত-বৃষ্টিতে
গাছগুলো ভীত সন্ত্রস্ত!
খাদ্য-বস্ত্র-বাসস্থান-চাকরির দাবীতে
মিছিলটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলে...
 
 

1 comment:

  1. বিষাদের মধ্যেও বিদ্রোহের ধিকিধিকি আগুনের ফুলকি মনে আশা যোগায়,,,,,,,

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)