প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

চিঠি | শামীম নওরোজ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
শামীম নওরোজ
 
চিঠি
 
নাভিপদ্মে সাপের বসত...
 
আমাদের কোনো বাস্তুভিটা নেই। দেবকন্যা ইন্দ্রালয়ে থাকে। ভুলে গেছে মরলোক। তোমার ওদনে বাঁচে শিশুর জীবন। আমাদের কোনো ব্যাস ও ব্যাসার্ধ নেই। গরিবের এমনই হয়।
 
নরপতি রঘুনাথ, ভাতের ব্যবস্থা করো। স্বর্গ বুঝি না। মর্ত্য বুঝি  না। বুঝি এই মাটি ও মানুষ, ফসলের ক্ষেত। এসেছি তোমার দ্বারে। ক্ষুধার্ত ভীষণ। জুঁইশাদা ভাত দাও।
 
দেবী, স্বর্গ থেকে মর্ত্যে এসো। দেখো, মানুষের বর্তমান...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)