প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

বৈশাখ এলেই কালবৈশাখী | বাসুদেব সরকার

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ছড়া/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | ছড়া
বাসুদেব সরকার
 
বৈশাখ এলেই কালবৈশাখী
 
বৈশাখ এলেই মনের মাঝে
টেনশনের হয় শুরু,
হালখাতার ওই দেনার ভয়ে
কাঁপছি দুরুদুরু!
 
বৈশাখ এলেই নববর্ষের
কেনাকাটার ধুমধাম,
নববর্ষের কেনাকাটায়
গলাকাটা দরদাম!
 
বৈশাখ এলেই খেতেই হবে
বড় মাছের মুড়ো,
নতুন পোশাক, মিষ্টি কিনতেই
ফুরুৎ বেতন পুরো! 
 
বৈশাখ এলেই গিন্নির বায়না
'চাই বৈশাখী শাড়ি',
ক্যামনে মেটাই সব চাহিদা?
চাকরি বেসরকারি।
 
বৈশাখ এলেই কালবৈশাখী
ঝড় যায় শুরু হয়ে,
কালবৈশাখীর সাংসারিক ঝড় 
দেখেই মরছি ভয়ে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)