বাতায়ন/শারদীয়া/অনুবাদ কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
অনুবাদ কবিতা
ভাষান্তর: ইলিয়াস মাহমুদ
ক্ষতবিক্ষত চাঁদ
ফরাসি থেকে ইংরেজি: রবার্ট লয়েল
গদ্য-কবিতার মৌলিক শৈলী তিনি একটি নগর মহানগরের জীবনের ক্ষণস্থায়ী অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাকে ধারণ করার শৈল্পিক অভিব্যক্তির দায়িত্ব বোঝাতে 'আধুনিকতা' শব্দটি তৈরি করেন। মার্শাল বারম্যান বোদলেয়ারকে প্রথম আধুনিকতাবাদী হিসেবে কৃতিত্ব দিয়েছেন।
ওগো
চাঁদ, আমাদের পূর্বপুরুষেরা
যাকে লোকচক্ষুর আড়ালে পুজো করতেন,
ভেসে
চলেছ এখনও তোমার উঁচুর নীল দেশে,
এখনও
পিছু
নিয়েছে তোমার তারাদের উজ্জ্বল অন্তঃপুর
বৃদ্ধা
সিনথিয়া, আমাদের আশ্রয়ের
আলোকবর্তিকা
হাঁ
করে ঘুমায় প্রেমিকেরা! যখন তারা শ্বাস নেয়,
দাঁতের
সাদা এনামেল দেখা যায় তাদের
লেখক
তার খসড়া-পাতায় নিজের দাঁত ভাঙছে,
উষ্ণ
পাহাড়ের নীচে জোড় বাঁধছে সাপেরা
হলুদ
টুপি প'ড়ে, তুমি কি তোমার ছেলেকে
অনুসরণ
করো রাত থেকে ভোর পর্যন্ত?
আকাশের
দিকে ওঠে, যেখানে ঝাপসা
এনডিমিয়ন হারিয়ে যায়
"আমি তোমার মা'কে দেখি, এই দুর্দিনের সন্তান,
বয়সের
ভারে যে গুঁড়িয়ে গেছে তার আয়নার কাছে।
সে
চতুরতার সাথে সেই বক্ষকে প্রসাধন করে যা তোমাকে পুষ্ট করেছে।"
চার্লস
বোদলেয়ার ছিলেন একজন ফরাসি কবি,
প্রাবন্ধিক, অনুবাদক এবং শিল্প সমালোচক।
তাঁর কবিতাগুলিকে ছন্দ ও অন্ত্যমিলের উপর দক্ষতা প্রদর্শনকারী, রোমান্টিকদেরএবং বাস্তব
জীবনের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে রচিত বলে বর্ণনা করা হয়। তার সবচেয়ে বিখ্যাত
কাজ, 'লে ফ্ল্যুর দ্যু মাল' (মন্দের ফুল) শিরোনামের একটি
গীতিকবিতার বই, ঊনবিংশ শতাব্দীর
মাঝামাঝি সময়ে হাউসম্যানের প্যারিস সংস্কারের কারণে দ্রুত শিল্পায়িত প্যারিসে
সৌন্দর্যের পরিবর্তনশীল প্রকৃতিকে প্রকাশ করে। গদ্য-কবিতার মৌলিক শৈলী তিনি একটি
নগর মহানগরের জীবনের ক্ষণস্থায়ী অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাকে ধারণ করার শৈল্পিক
অভিব্যক্তির দায়িত্ব বোঝাতে 'আধুনিকতা' শব্দটি তৈরি করেন। মার্শাল
বারম্যান বোদলেয়ারকে প্রথম আধুনিকতাবাদী হিসেবে কৃতিত্ব দিয়েছেন।
No comments:
Post a Comment