প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

পাড়ার বন্ধুরা | গুরুপ্রসাদ যশ

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
গুরুপ্রসাদ যশ
পাড়ার বন্ধুরা
 
দীপংকর কত কত দিন আমাদের
ছেড়ে চলে গেছে
রঞ্জন দীর্ঘ দিন কোমায় পড়ে আছে
ওর পরিবার স্বেচ্ছামৃত্যু চেয়েছিল পায়নি
 
আর সুদীপ্তা স্যানাল এখন অবশ্য চৌধুরী
স্বামী ছাড়া একাকী বদনামের সঙ্গে
সংসার সংসার খেলে
 
সেই জন্ম থকেই পঙ্গু অমল এখনো গৃহবন্দি
কখনো-সখনো পাশ দিয়ে গেলে আহ্লাদিত হয়ে
চিৎকার করে ডাক দেয়
 
মনটা ভারি হয়ে যায়
তুই কতদিন পরে এলি বল তো সেই তো বিদেশে একা-একা পড়ে থাকিস এ জঘন্য
মফস্সলে রাজনীতির পচা গন্ধে নিশ্বাস নিতে
কষ্ট হয় দমবন্ধ হয়ে আসে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)