প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

  বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন ।...

Friday, September 18, 2026

শারদীয়া | দীপক জানা

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
দীপক জানা
শারদীয়া
 
আগমনির সুর নয় তা বেশি দূর
কাশের এমন বার্তায় আনন্দে ভরপুর।
পদ্ম ফোটায় বিল শালুকও শামিল
তাদের পাশে আকাশ নামে দারুণ গাঢ় নীল।
কাপাস তুলো মেঘ হারায় গতিবেগ
স্কুলে বলে শরৎকালের রচনাটা লেখ।
মাঠে ধানের গাছ হাওয়ায় ধরে নাচ
সেই হাওয়াতে কেমন যেন শীতলতার আঁচ।
গাছের শিউলি ফুল শিশিরে আকুল
ভোরের বেলা ঝরে যেতে হয় না রে তার ভুল।
শিউলি সাদা লাল পদ্ম মেলায় তালে তাল
দুর্গা মায়ের সাথে তাদের এল মিলনকাল।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)