প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, June 17, 2023

ধর্মফল | শ্রীময়ী চক্রবর্তী

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়, ১৪৩০

কবিতাণু
শ্রীময়ী চক্রবর্তী
[চারটি অণুকবিতা]

ধর্মফল


ধর্মফলে পচনের দাগ সুস্পষ্ট
শুধু যে খাচ্ছে সে-ই দেখতে পাচ্ছে না

 

বিদায় লগ্ন


সূর্যাস্ত দেখতে চায় না মন
মধ্য গগনে বিদায় নেওয়া সহজ কথা নয়


দিশা


কুলুঙ্গির আঁধার দূর করতে
রেখে আসি কিছু কবিতা গুচ্ছ

 

গভীরতা


আলোকিত বাড়ির ভিত লুকিয়ে থাকে
সুগভীর অন্ধকারে


1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)