প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, June 10, 2023

প্রাক-সত্যি | সুপম রায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৯ম সংখ্যা/২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০

কবিতা
সুপম রায় (সবুজ বাসিন্দা)

প্রাক-সত্যি

কিনারায় এসে ভেঙে পড়ছে আকাশ।
লুকানো অন্ধকারের ভিতর থেকে
                আগুন-প্রেমিক প্রজাপতিগুলো
ইস্পাত কারখানায় ঢুকে পড়ছে শেষ বিকেলের আলোয়।
 
আমরাও ঘর খুঁজছি, ঘুম খুঁজছি—
নিরাপত্তাজনক অসুখ খুঁজছি প্রেমিকার নির্জন ঠোঁটে।
 
হোক তবে আজ কারফিউ জারি,
ড্রোন উড়ে বেড়াক শতাব্দী প্রাচীন জন্মদাগের উপর।
নিশ্চল, নিস্তব্ধ হয়ে উঠুক
গতি, প্রগতি—
পুনরায় মরতে মরতে জীবিত হবে আমাদের শরীর।
 
অলৌকিক নয়…

2 comments:

  1. স্বাভাবিক ভাল লাগা

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ।

      Delete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)