প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, June 10, 2023

ঘুমকে তিস্তা | সোনালি দে

বাতায়ন/হলদে খাম/১ম বর্ষ/৯ম সংখ্যা/২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০

হলদে খাম
সোনালি দে

ঘুমকে তিস্তা


প্রিয় ঘুম,

আমি পাহাড় ছেড়ে সমতলে পা বাড়ালামচিন্তা নেই আর কখনো আমাদের দেখা হবে না

তোমার বাঁশিটা আমি আমার দিদির কাছে রেখে গেলাম, ওটা ছোট ঘরের ডানদিকের আলমারির উপরে হলুদ বাক্সটায় যত্ন করে রাখা আছেযেতে যেতে সব খোলামকুচি ইচ্ছেগুলো ফেলে ফেলে যাচ্ছি খরস্রোতার জলে

দেখছি ঘুম স্টেশনে মেঘেরা ঘুমোচ্ছে ভীরু খরগোশের মতোকোথায় যাচ্ছি বলব নাচিঠিও দেব না ভুল করেআমি সঙ্গে করে কিছু ম্যাগনোলিয়ার বীজ নিয়ে যাচ্ছিঐ সেই গাছটা গো, যার নীচে আমরা দুজনে অনেক জ্যোৎস্নার সন্ধে ও মোলায়েম ভোর কাটিয়েছি সুরের ঘোরে, হাতের উপর হাত দিয়েজানি না ওখানে গাছ হবে কী না? ফুল ফুটবে কী না? আবহাওয়া তো বদলে যাবেজানো আমারও মনের ঋতুরা বড় চঞ্চল হয়ে উঠেছেহলুদ পাতার মতোই তুমি আমায় ভুলে যেও, তাই তো চেয়েছিলে মনে-প্রাণেআমি তো ভুলতে পারব না কোনদিনই, তা আমি জানিতবু চেষ্টা করব সব কিছু ভুলে যাওয়ার

ভগবানের কাছে একটাই প্রার্থনা, এ-জন্মে যেন তোমার সঙ্গে আর কখনও না দেখা হয়, শীতের দেশে খুব ভাল থেকো

                                                                                             

                                                                                   তোমার তিস্তা


No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)