বাতায়ন/কবিতাণু/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতাণু
দীপক রঞ্জন কর
বাউল মন ও আরো তিন
বাউল মন
আমার বাউল মন
ধরে রাখি কতক্ষণ,
মন করে উচাটন
ঘুরে ফিরে সারাক্ষণ।
এক তারায় সুর তুলে
মায়ার জগৎ ভুলে
গাই গান প্রাণ খুলে
বাউলের ছন্দ তালে।
পলাশ ফাগুন
বসন্ত বার্তা নিয়ে
এসেছে
শিমুল পলাশে রং এনেছে।
বনে বনে কোকিলের ডাক
উঠেছে বেজে বসন্তের শাঁখ।
ঝরা পাতার ধ্বনি মর্মর,
ফাগুনে আগুন মাঠ প্রান্তর,
পলাশ ফুল লুটিয়ে পড়াতে
বসন্ত বার্তা আনে ধরাতে।
অপরূপা
আকাশের মেঘ তুমি, শ্রাবণের
বৃষ্টি
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি।
অপরূপ সাজে তুমি, অপলক দৃষ্টি
নয়নের ভাষা তুমি, হাসি অতি মিষ্টি।
সংস্কৃতি মাঝে তুমি, ধরে আছ কৃষ্টি।
বসন্তের ফুল বাগে হোক শুভদৃষ্টি।
রাম বিহারি পাগড়িওয়ালা
রাম বিহারি পাগড়িওয়ালা
পথের মোড়ে দেখায় খেলা।
তুকতাক আর ভোজবাজি
দেখায় হাতের কারসাজি।
মন্ত্র শক্তির এমনটি গুন
জলের মাঝে জ্বালায় আগুন।
কাগজ থেকে বানায় টাকা
কথায় কাজে সমান পাকা।
দড়ি হতে বানায় সাপ
জ্যান্ত সাপ বাপরে বাপ!
ধরে রাখি কতক্ষণ,
মন করে উচাটন
ঘুরে ফিরে সারাক্ষণ।
মায়ার জগৎ ভুলে
গাই গান প্রাণ খুলে
বাউলের ছন্দ তালে।
শিমুল পলাশে রং এনেছে।
বনে বনে কোকিলের ডাক
উঠেছে বেজে বসন্তের শাঁখ।
ঝরা পাতার ধ্বনি মর্মর,
ফাগুনে আগুন মাঠ প্রান্তর,
পলাশ ফুল লুটিয়ে পড়াতে
বসন্ত বার্তা আনে ধরাতে।
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি।
অপরূপ সাজে তুমি, অপলক দৃষ্টি
নয়নের ভাষা তুমি, হাসি অতি মিষ্টি।
সংস্কৃতি মাঝে তুমি, ধরে আছ কৃষ্টি।
বসন্তের ফুল বাগে হোক শুভদৃষ্টি।
পথের মোড়ে দেখায় খেলা।
তুকতাক আর ভোজবাজি
দেখায় হাতের কারসাজি।
মন্ত্র শক্তির এমনটি গুন
জলের মাঝে জ্বালায় আগুন।
কাগজ থেকে বানায় টাকা
কথায় কাজে সমান পাকা।
দড়ি হতে বানায় সাপ
জ্যান্ত সাপ বাপরে বাপ!

No comments:
Post a Comment