বাতায়ন/কবিতাণু/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতাণু
সুশান্ত সেন
শীতকাল ও আরো তিন
শীতকাল
চুপচাপ বসে থাকা
এদিকে মন তোলপাড়
সম্ভব অসম্ভব বিস্তারিত ও
ভয় এর ভাবনা।
এই সময় কে কি শীতকাল বলে?
মনের শীতকাল।
উতলা
উতলা হয়ে থাকি ততক্ষণ
যতক্ষণ না ঘটনাটা ঘটে যায়।
রাত্রি সাতটা থেকে বুক দুরুদুরু
তুমি এলেই প্রলেপ।
শিশুটি জন্ম নেবে ঠিক সময়েই
তবু
বুকে অপেক্ষা দুরুদুরু।
কথা
কথা কখনো বুলেট কথনও
মেশিনগান নির্গত
কথা কখনো ফানুস
কখনো বেগবান অশ্ব
কথা কোনো কোনো দিন
রেলগাড়ি চড়ে উধাও
ফুটকি
মনের ভাব ভাষায় ঠিক
এলো না
তাই ফুটকি
বাক্য শেষ না করেই
ফুটকি
যাত্রাপথ বন মধ্যে
তাই ফুটকি
শেষ করতে চাই না
তাই ফুটকি… আবার ফুটকি…
এদিকে মন তোলপাড়
সম্ভব অসম্ভব বিস্তারিত ও
ভয় এর ভাবনা।
এই সময় কে কি শীতকাল বলে?
মনের শীতকাল।
যতক্ষণ না ঘটনাটা ঘটে যায়।
রাত্রি সাতটা থেকে বুক দুরুদুরু
তুমি এলেই প্রলেপ।
শিশুটি জন্ম নেবে ঠিক সময়েই
তবু
বুকে অপেক্ষা দুরুদুরু।
মেশিনগান নির্গত
কথা কখনো ফানুস
কখনো বেগবান অশ্ব
কথা কোনো কোনো দিন
রেলগাড়ি চড়ে উধাও
তাই ফুটকি
বাক্য শেষ না করেই
ফুটকি
যাত্রাপথ বন মধ্যে
তাই ফুটকি
শেষ করতে চাই না
তাই ফুটকি… আবার ফুটকি…

No comments:
Post a Comment