প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

কর্মযোগ | জয়শ্রী সরকার

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
জয়শ্রী সরকার
 
কর্মযোগ
 
ইচ্ছে করলেই কল্পতরুটা পেতে পারো কী?
ইচ্ছে করলেই দুঃখটাকে বদলে দিতে পারো কী?
পারো না।
 
ইচ্ছে করলেই মিথ্যে যোগী হতে পারো কী?
ইচ্ছে করলেই ঈশ্বরকে পেতে পারো কী?
ইচ্ছে করলেই...
 
অনেকগুলো না-পারাকে আত্মীকরণ করো,
করো আত্মবিশ্লেষণ;
কাপুরুষের মতো বাঁচা নয়—
যাপিত জীবনে আনো ত্যাগ, রেখো নীরবতা,
শুধু কাজ করে যাও নিঃশব্দচরণে!
দেখবে, ইচ্ছেপাখির ডানাগুলো
আপনিই মেলে গেছে
ঐশী চেতনায় উড়ে গেছে অনন্ত আকাশে,
যেখানে— এক হয়ে গেছে ঈশ্বর-মানব!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)