প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

মিথ্যের পর | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়
 
মিথ্যের পর
 
তোমার দূরত্ব থেকে ফিরে আসে
একগুচ্ছ অন্ধকার।
মিথ্যের বুকের ওপর ট্রামের রাস্তা, নদী পথ
পেরিয়ে এলেই, চক্রব্যূহটি, ভেদ করার আগেই
হারিয়ে যায় অন্তরার তার
তারপরও, কুড়িয়ে আনি বিষাক্ত ভাঙা সুর
আমার অকপট গানগুলির জন্য!
 
আসলে কৃতঘ্ন পেলব পাথরও এক ছলনা,
তাই তো আজ এ শহরে আমার ঘর বলে কিছু নেই।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)