প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | প্রতীক্ষা | বিজয় শীল

বাতায়ন/হাপিত্যেশ/গদ্য/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | গদ্য

বিজয় শীল


প্রতীক্ষা


"তুমি হাত বাড়ালে আর আমি ধরলামই না। এখন তোমার হাতের অপেক্ষায়... ভাবছি, দুজনে হাতে-হাত মনে-মন সব কালো ধুয়ে দেবো। দুজনে প্রদীপ জ্বালব— ভালবাসার হাজার প্রদীপ।"


খুব চেষ্টা করছি এই গরম চাপা দিতে বরফ ফেলব। এক নদী জল ঢেলে, এক বর্ষা বৃষ্টি ঝরিয়ে সূর্যের মাথাটা ঠান্ডা করব। বোমা গোলাগুলি বারুদ কার্তুজ সব ভিজিয়ে কাদামাটি মাটিকাদা মানে একশা করে ছাড়ব।
তাহলেই ঘর পুড়বে না। মন পুড়বে না।
অবশেষে যক্ষ আর যক্ষপ্রিয়ার মিলনাকাঙ্ক্ষার মেঘদূত লিখব। কিন্তু হচ্ছে কই?
তুমি হাত বাড়ালে আর আমি ধরলামই না। এখন তোমার হাতের অপেক্ষায়... ভাবছি, দুজনে হাতে-হাত মনে-মন সব কালো ধুয়ে দেবো। দুজনে প্রদীপ জ্বালব— ভালবাসার হাজার প্রদীপ।
আজও নিজের কক্ষপথে ঘুরছি শুধু তোমারই অপেক্ষায়। এ অপেক্ষা অন্তহীন— এ অপেক্ষা প্রিয় তোমার জন্য... শুধু তোমার জন্য।
 

সমাপ্ত

1 comment:

  1. ছোট্ট লেখা, অর্থবহ।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)