বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা
তন্ময় কবিরাজ
বুদ্ধিজীবী
আমার কবিতা ভাত দেয় না মায়ের মতো
আমার কবিতা আমার মতোই বেকার
ঘুরে বেড়াচ্ছে প্রকাশকের ঘরে-
আমার কবিতার ভেতর পাঁচশো টাকা
আমি তোমায় তোষামোদ করে
কবিতামেলায় আঁতলামি দেখাব-
আমার কবিতায় মানুষ কাঁদেনি
মৃত কবির উল্লাস শুনি
সমান্তরাল পথ
শৌখিন মৌনতা ভিজে যায় রাজপথ-
সুনীল, শঙ্খ নেই
হাতে রবীন্দ্রনাথ বুকে ধর্মের শোষণ
জমছে পলি,
ডাস্টবিনের পাশে সাফল্যের বহর-
প্লাস্টিকে মোড়া কবিতা
দূষণ ছড়াচ্ছে!
জনমত জেগে থাকে সারারাত
কবি চুপ,
কারণ নাটকের নাম বুদ্ধিজীবী!
আমার কবিতা আমার মতোই বেকার
কবিতামেলায় আঁতলামি দেখাব-
মৃত কবির উল্লাস শুনি
সমান্তরাল পথ
শৌখিন মৌনতা ভিজে যায় রাজপথ-
জমছে পলি,
দূষণ ছড়াচ্ছে!
কবি চুপ,

No comments:
Post a Comment