প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

কবিতাগুচ্ছ | অমিতাভ গুপ্ত | শ্রী দুর্গা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

কবিতাগুচ্ছ

অমিতাভ গুপ্ত

শ্রী দুর্গা                                                          


আশ্বিন, ধ্বংসবীজের মতো নীলরঙ আকাশের, নিচে 
চালচিত্র: মুখের গর্জনতেল, মনে পড়ে, দিদিকে মানাতো 
আমরা কয়েকজন আনমনে দেখে নিই সবুজ অসুর 
সাবর্ণ চৌধুরীর বাড়ি—কলকাতার সব চেয়ে পুরনো প্রতিমা 
সবুজরঙের অর্থ ঘৃণা: আমি আমার বন্ধুর কাছে দ্রুত
জেনে নিই, ভরতের নাট্যশাস্ত্রে এরকমই লেখা আছে নাকি 
কেউ কি পেয়েছে টের, সবুজথাবার নীচে রোগাবোকা দিদি 
বিবাহের উনিশ বছর ধ'রে ক্ষয়েঝরে, তারপর শ্মশানে শুয়েছে


যখন রোপণ কর, জাগে প্রতিমার 
গায়ের নতুন রঙ মাঠে মাঠে, তারপর বীজ 
ক্রমশ ছড়িয়ে পড়ে অপহরণের বোধে বাণিজ্যে ও পণ্যবীথিকায়

বাংলার কনকদুর্গা, এদেশেই থেকো

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)