প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

পুরুষ | রত্না দাশগুপ্ত

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
রত্না দাশগুপ্ত
পুরুষ
 
একই মুদ্রার এপিঠ-ওপিঠ
দু-পিঠে আমি কোথায়?
যতবার আমি দেখি আয়নায়
ওপিঠে দেখি তোমায়...
 
পিতামহ পিতা সহোদর ভ্রাতা,
প্রিয় প্রিয়তম পতি ও বন্ধু,
যেভাবে এঁকেছ তোমায়!
পূজা শ্রদ্ধায়, প্রেমে দৃঢ়তায়,
বিপ্লবে বিদ্রোহে, প্রতিবাদ প্রতিরোধে!
তোমাকে চেয়েছি একক শিরদাঁড়ায়!
 
সুপুরুষ তুমি হলে নাই হলে,
পৌরুষটুকু শিখো!
পুরুষ বেমানান আপোষে বশ্যতায়!
প্রতি পদক্ষেপে পৌরুষ লিখে রেখ...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)