প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

সভ্যতায় বন্দী | জয়নাল আবেদিন

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
জয়নাল আবেদিন
সভ্যতায় বন্দী
 
কতটা অন্ধকার হলে তবেই
নিজের হাতের তালুটুকুও দেখা যায় না,
আমি ঠিক জানিনা।
কতটা নিচে নামলে ক্রমশ
আলো থেকে সরে আসা যায়,
নিজের চোখে আজ তোমাকে দেখলাম।
 
পৃথিবীটা কাচের জার নয়,
যে - ইচ্ছে মতো জল ভরব -খালি করব,
কেমন মানব-শূন্য হতে দেখছি এখন।
মানুষকে যদি খাবার খেতে না হতো
কেমন বিন্দাস থাকত সকলে,
রান্নাটা কষ্ট করে করতে হতো না।
 
সভ্যতার জঙ্গলে কাপড় পরেই কেমন
নির্লজ্জ- ল্যাংটা হয়ে যাচ্ছি,
সারমেয় কুলের মতোই- শুধু ঘেউ ঘেউ করছি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)