প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

পাগল | সুশান্ত সেন

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সুশান্ত সেন
পাগল
 
দুহাতে যানজট সামলাচ্ছে
ও কে?
রাস্তার মোড়ে
যেখানে চারটে রাস্তা এসে মিশেছে
পরনে বুস শার্ট আর জিন্-এর প্যান্ট
ভ্রূকুটি চাহুনি।
সমীহ আদায় করেছে সে
এই ভ্যাপসা গরমে।
 
যেন সে পৃথিবীর রাজা
রাস্তাটার সেইই মালিক
চারপাশে দেখে নিতে হবে
যা চলছে সব যেন চলে ঠিক ঠিক।
 
ঠিক হলে চাহনিটা কেন
ভ্রূকুটিতে পর্যবসিত!
স্থাবর ও অস্থাবর সবই
আছে কি যথাস্থানে স্থিত!
 
ভয় নেই জনতা এখন
খুঁটে খুঁটে রুটি খুঁজে যায়
বুস শার্ট জিন্-এর প্যান্ট
দাঁড়িয়ে দেখছে অসহায়।
 
নোবেল পায় না জগদীশ
যদিও নেই কেউ তার সমতুল
পৃথিবীটা বেশ গ্যাঁড়াকল
প্রতি পদে করে বসে অন্তহীন ভুল।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)