বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা
শাশ্বত চক্রবর্তী
ভোর - ১
শিশু ভোলানাথ রাস্তা
ক্রস করে একা
পেছনে বাবা-মা গল্পে মশগুল
ভোর আর দেখতে পাই না
সিজোডন-এর রাত লম্বা, গভীর
তুমি বলেছিলে, ‘কথা
শুনে চলো’
তাই চলছি, যেমন চলেছে পা বাজারের দিকে।
পেছনে বাবা-মা গল্পে মশগুল
সিজোডন-এর রাত লম্বা, গভীর
তাই চলছি, যেমন চলেছে পা বাজারের দিকে।

No comments:
Post a Comment