প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 1, 2024

যদি যেতেই চাও কোথাও | উৎপলেন্দু দাস

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

উৎপলেন্দু দাস

যদি যেতেই চাও কোথাও


স্টেশনের প্ল্যাটফর্মে পর পর ট্রেনের আসা যাওয়া
লোকের ওঠা নামা চুপ করে দাঁড়িয়ে দেখাই ভাল
কামরায় উঠে পড়লেই মুশকিল
না থামলে ট্রেন নামতে পারবে না কখনো।

নিতান্তই যদি যেতে চাও, আগে জেনে নেওয়াই ভাল
খোলা মেঘহীন আকাশ নেমে এসে ধরা দেবে কিনা
চাঁদ সূর্য নক্ষত্রের অকৃপণ আলো ঝরে পড়বে কিনা
মুক্ত বাতাস সাগরের ঢেউয়ের মতো বইবে কিনা
নীল জল সবুজ জঙ্গলে নিজেকে খুঁজে পাবে কিনা,
তোমার যাত্রা যেন মাঝপথে শেষ না হয়।

না হয় আরো ভাবো বেঞ্চে হেলান দিয়ে বসে কিছুক্ষণ
সময় নাও, যদি যেতেই চাও কোথাও, একটাই তো জীবন।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)