প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, August 2, 2024

তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে | ডরোথী ভট্টাচার্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/অনুবাদ কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১
তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে | অনুবাদ কবিতা
অনুবাদ ডরোথী ভট্টাচার্য

You start dying slowly

Pablo Neruda

তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে

পাবলো নেরুদা

তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে 
যদি না তুমি পরিব্রাজক হও
যদি না তুমি অধ্যয়ন কর
যদি না জীবনের স্পন্দনকে
গভীর ভাবে অনুভব কর,
যদি না নিজেকে গভীর ভাবে
ভালবাসতে পার।
তুমি ধীরে ধীরে জীবনমৃত্যুর দিকে এগিয়ে যাবে
যখন তুমি তোমার নিজস্বতাকে
হত্যা করবে
যখন তুমি কাউকে সহযোগিতার 
হাত বাড়াতে দেবে না,
তুমি কার্যত মৃত্যুর দিকে এগিয়ে যাবে।
 
তুমি যদি তোমার অভ্যাসের দাস হয়ে যাও,
প্রতিদিন একই পথে হাঁটতে থাক
নিজের প্রাত্যহিক জীবনযাত্রাকে 
পরিবর্তন করে
যদি তুমি নানা রঙে নিজেকে
রঞ্জিত করতে না পার,
অচেনা মানুষের সাথে 
কথার আদানপ্রদান ঘটাতে না পার
তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে।
যদি তুমি জীবনে অনিশ্চিতের
ঝুঁকি না নাও,
যদি তুমি স্বপ্নের মধ্যে বিচরণ না কর
যদি তুমি নিজেকে অন্তত একবার
দৌড়ে এগিয়ে নিয়ে যাবার ঝুঁকি না নাও,
তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে।
নিজেকে ভালবাস, নিজের জীবনকে
গভীরভাবে ভালবাসতে শেখ।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)