প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, August 2, 2024

ইরা | মাখনলাল প্রধান

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | গল্পাণু

মাখনলাল প্রধান

ইরা


"কোহিনুর তার অঙ্কটা বুঝে নিচ্ছিল। দেবদাস, বেণুগোপাল বেশ এগিয়ে এসেছে। আমি হেঁটেই চলেছি। আমাকে এগিয়ে যেতেই হবে। ইরার সঙ্গে দেখা।
বলল - দেখে পথ চলিস।"


ইরা যেদিন বলল - তোর জন্য হিংসে হয়।
আমি সেদিন প্রথম ভাবতে বসলাম। কচু পাতায় যেন প্রথম বৃষ্টির ফোঁটা বাতাসের ছেলেখেলায় খিলখিলিয়ে হাসছে।

- অঙ্কের খাতাটা দিবি। বলে চেয়ে নিল কোহিনুর।
রাস্তায় মাঝে কথার ঝাঁঝে ধাক্কা দিল দেবদাস।

অঙ্কের খাতাটা যেতে-আসতে থাকল। ইরা বলেছিল - তুই বায়োলজি একদম বুঝিস না।

কোহিনুর তার অঙ্কটা বুঝে নিচ্ছিল। দেবদাস, বেণুগোপাল বেশ এগিয়ে এসেছে। আমি হেঁটেই চলেছি। আমাকে এগিয়ে যেতেই হবে। ইরার সঙ্গে দেখা।
বলল - দেখে পথ চলিস। আবার বলল - তোর জন্য দুঃখ হয় রে!

আমি ফিরে দেখলাম। ইরাকে আমার পাকিস্তান বলে মনে হল।
 

***

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)