প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, September 27, 2024

শারদ | অযোগ্য মিষ্টি | মূল কবিতা বেন অকরি | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/অনুবাদ কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | অনুবাদ কবিতা

তন্ময় কবিরাজ

অযোগ্য মিষ্টি

[মূল কবিতা বেন অকরি | অনুবাদ তন্ময় কবিরাজ]

আবর্জনার ভেতরে সাড়া দেয়
হাওয়া সরিয়ে উঠে এসেছে অভাব
রাস্তার ধারে সস্তা দোকান
ভোরের আগেই নীরবতা
সবুজ গাছেও মৌনতার মিছিল-
 
মায়াবী অতীত মনে পড়ে
রাতজাগা শৈশবের পাশে
ম্যালেরিয়ার অসহ্য যন্ত্রণা
দাঁড়িয়ে মন্দির সমুদ্র ধারে
 
হারানো দিনে আজও
ভবিষ্যৎ উঁকি দেয়
ভাঙছে সময় ক্রমাগত
সুখের দাবিদার কেউ নেই
 
একা ফুল, মৌমাছি ফেরারি
বসন্তের দমকা হাওয়াতে
নিঝুম পাতায় শুধু ক্ষয়
 
তবু রাত নামে স্বপ্নে
তারাদের আলো দেখি
ক্ষতবিক্ষত হাতে মুঠোয়
আমার বিষণ্ণ পৃথিবী।
 
কবি পরিচয়:
বেন অকরি নাইজেরিয়ার কবি। দ্যা ফেমিশড রোড বইয়ের জন্য পান বুকার পুরস্কার। জীবনের প্রথম দিকে লন্ডনে পড়াশোনা। তুলনামূলক সাহিত্যে তাঁর অগাধ পাণ্ডিত্য।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)