প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | তোমার কল্যাণে | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

তোমার কল্যাণে


বলেছি সকল কথা হাসি আর গানে
গলেছি বরফ হয়ে ইমন কল্যাণে 
গানের সমস্ত সুর সুরের সমস্ত তান
তান আর লয়ে, যেটুকু ব্যবধান
মিশেছে বসন্ত দিনে সকলেই জানে...
আজ শিমুলে পলাশে 
জ্ঞানত মহুয়া ও শালে 

জানারও অসংখ্য নদী, নদীর অসংখ্য জলধারা
সবই তো দিয়েছি ঢেলে
সবই তো গিয়েছে ঐ গিরিখাত বেয়ে 

তুমি, শুধু দৃষ্টিতে ভ্রূকুটি মিশিয়ে 
খুঁজতে চেয়েছ, এসবেরও অন্যতর মানে...

মানে অতি সহজ এখন
সহজ এখন  নিঃস্ব হয়ে বাঁচা 
বাঁচতে চাওয়ার মতো রোদ্দুর 
শেষ হয়ে গেছে, কবেই 

তোমার কল্যাণে...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)