বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাগুচ্ছ/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতাগুচ্ছ
কবি সলিল চৌধুরী
ফাঁদ
আমার ইচ্ছেগুলো প্রজাপতি
হয়ে
ঘাসে ঘাসে বনে বনে
ওড়ে আর ফেরে
আমার মনের মতো ছোট এক ছেলে
জাল নিয়ে পিছু পিছ
ঘোরে আর ফেরে
ইচ্ছে ধরার সাধ জাল দিয়ে বেঁধে
তাই তার দিন গেল কেঁদে আর কেঁদে।
আমার আর একটা ইচ্ছা
"তুমি" তার নাম
তারও হাতে জাল ছিল
পরে জানলাম
আমার মনের মতো ছোট শিশুটিকে
জাল দিয়ে বেঁধে ফেলে রেখে দিলে বুকে
মনকে ধরার সাধ জাল দিয়ে বেঁধে
তাই তারে দিন গেল কেঁদে আর কেঁদে।
ঘাসে ঘাসে বনে বনে
ওড়ে আর ফেরে
আমার মনের মতো ছোট এক ছেলে
জাল নিয়ে পিছু পিছ
ঘোরে আর ফেরে
ইচ্ছে ধরার সাধ জাল দিয়ে বেঁধে
তাই তার দিন গেল কেঁদে আর কেঁদে।
"তুমি" তার নাম
তারও হাতে জাল ছিল
পরে জানলাম
আমার মনের মতো ছোট শিশুটিকে
জাল দিয়ে বেঁধে ফেলে রেখে দিলে বুকে
মনকে ধরার সাধ জাল দিয়ে বেঁধে
তাই তারে দিন গেল কেঁদে আর কেঁদে।

Darun
ReplyDelete