প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

রূপকথা | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

রূপকথা


কেন যে শরীরে শরীর ছুঁইয়ে
আজও রূপকথা শোনাও—
 
ঘুম তো আসে না
শুধু আসক্তি বেড়ে যায়, 
চন্দন কাঠের পালঙ্কের স্বপ্ন দেখি
আর উচুঁ উচুঁ পুরোনো বাড়ির,
যে বাড়িতে অনেক ঘর
আর দোলনায় অসূর্যম্পশ্যা রমণীরা
যাদের নিয়ে লেখা হয় সুরম্য উপাখ্যান, 
যেখানে নায়িকা শকুন্তলার মতো
অদৃষ্টবাদী এবং নিখুঁত ও পরিপূর্ণা—
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)