প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

ভেজা অভিমান | তৈমুর খান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

তৈমুর খান

ভেজা অভিমান


রাজাবাদশারা যুদ্ধ দোলাচ্ছে চারিদিকে
আমরা উলুখাগড়া, ভয় পাচ্ছি যুদ্ধকে

একচিলতে বাড়ি
আমরা সবাই স্বপ্নের কারবারি

ঘুম ভাঙাচ্ছে সূর্য এসে, ঘুম ভাঙাচ্ছে মেঘ
বজ্র-বিদ্যুৎ-ঝড়ে ঝরছে আবেগ

শীত আসছে বেশ কাঁপাচ্ছে, আগুন আছে বুকে
আমরা আবার উঠে দাঁড়াচ্ছি নতুন জন্ম থেকে

শস্য ঘ্রাণে ভরে যাচ্ছে দেশ
রক্ত গন্ধ, এখানে কেন রাখো বিদ্বেষ?

যুদ্ধ নয়, ভালবাসা, উচ্ছ্বাসের গান
ভিজে যেতে থাকি আজ, আমাদের ভেজা অভিমান

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)