প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, November 7, 2024

সীমানার শর্ত | ঋজু রেজওয়ান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

ঋজু রেজওয়ান

সীমানার শর্ত


বিজ‌য়ের সব মুহূ‌র্তেই...
তার অধিকার…!
কেন্দ্র হোক আর কেন্দ্রা‌তিগ ব‌লের আসন;
কেউকেউ বোরখায় রমণীয় স‌ঙ্গানুসঙ্গের;
ওহ‌মের কাছাকা‌ছির অভিভাবকসুলভ
নিঃশ‌ব্দে ব‌সে আছে... মিস না ম্যাডাম?
ক্লাসের সবাই উঠে দাঁড়াইল [ধর‌তে পা‌রেন]
নত-ই হইল
কোন সমস্যা দে‌খি না— Monotonously.
বেহালার স্টিলপ্লেটে যে স্ট্রিং, বাঁধায় বাজে
সিল্কের মতোই টানটান— উত্তেজিত গুণগুণ
যেন, প্রান্তটি ধরেই নিয়ন্ত্রণও করছে কেউ!
তবুও করছে দাবি, ভেতরের অদৃশ্য তরঙ্গ
হাতের ভাঁজগুলিও খুলে গেল!
কেন জানি, শুকনো ঠোঁটেও বিজয় দেখছি...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)