মোহন
রায়হান সংখ্যা |
অনুবাদ কবিতা
ডরোথী ভট্টাচার্য
Fear
Kahlil Gibran
(A Lebanese American poet)
ভয়
অনুবাদ: ডরোথী ভট্টাচার্য
সে তার ফেলে
আসা ভ্রমণ পথের দিকে পিছু ফিরে তাকায়,
সুউচ্চ
পর্বতের চূড়া থেকে
নানাবিধ গ্রাম আর অরণ্যের
উপর দিয়ে আসা অতিক্রান্ত
দীর্ঘ ঝোড়ো রাস্তার দিকে।
প্রবেশের সময় তার সামনে
সমুদ্রের বিশালতা দেখে
তার কাছে কোন কিছু চিরতরে
হারিয়ে ফেলার কথা মনে হয় না।
সমুদ্রে প্রবেশের আগে তার বিস্তৃতি
তার কাছে এতখানি মনে হয়
যে যা সে হারিয়েছে তা তার কাছে
অতি নগণ্য।
নদীর তখন পিছনে ফেরার কোন পথ খোলা থাকে না,
নিজের
অস্তিত্বকে ধরে রাখার জন্য
পিছিয়ে আসা কারোরই সম্ভব হয় না।
নদীকে সমুদ্রে প্রবেশের ঝুঁকি নিতে হয় কারণ একমাত্র তখনই তার বুক থেকে ভয় অদৃশ্য হয়ে যায়।
তখনই নদীর বুকে এই অনুভূতি
জাগ্রত হয় যে সে সমুদ্রের মধ্যে
নিজেকে হারিয়ে ফেলেনি
বরং সে নিজেই
সমুদ্র হয়ে গেছে।
নানাবিধ গ্রাম আর অরণ্যের
উপর দিয়ে আসা অতিক্রান্ত
দীর্ঘ ঝোড়ো রাস্তার দিকে।
প্রবেশের সময় তার সামনে
সমুদ্রের বিশালতা দেখে
তার কাছে কোন কিছু চিরতরে
হারিয়ে ফেলার কথা মনে হয় না।
সমুদ্রে প্রবেশের আগে তার বিস্তৃতি
তার কাছে এতখানি মনে হয়
যে যা সে হারিয়েছে তা তার কাছে
অতি নগণ্য।
নদীর তখন পিছনে ফেরার কোন পথ খোলা থাকে না,
পিছিয়ে আসা কারোরই সম্ভব হয় না।
নদীকে সমুদ্রে প্রবেশের ঝুঁকি নিতে হয় কারণ একমাত্র তখনই তার বুক থেকে ভয় অদৃশ্য হয়ে যায়।
তখনই নদীর বুকে এই অনুভূতি
জাগ্রত হয় যে সে সমুদ্রের মধ্যে
নিজেকে হারিয়ে ফেলেনি
বরং সে নিজেই
সমুদ্র হয়ে গেছে।

No comments:
Post a Comment