প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, December 12, 2024

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | যদি তুমি আসো

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | যদি তুমি আসো

মোহন রায়হান

যদি তুমি আসো


আমি গ্রেনেডের মতো গর্জে উঠব হুংকারে
অহংকারে ফেটে পড়বে রাজপথ
একটি শর্তে শুধু
যদি তুমি আসো
 
অ্যান্টি-এয়ারক্রাফটের মতো আকাশে তুলব হাত লক্ষ্যভেদী
কামানের গোলার মতন জ্বলে উঠবে আমার এ চোখ লক্ষ চোখে
যদি তুমি আসো
 
আপাদমস্তক আগ্রাসী বেনিয়া রাজধানীর পেটের মধ্যে
ঢুকে যাব ভ্রূক্ষেপ ভণিতাহীন তীব্র আর্তনাদে
চকচকে ক্ষমাহীন তীক্ষ্ণ বর্শাফলকের মতো
ঢলে পড়বে পাপে-ঠাসা ক্ষয়রোগী ক্ষীণ পুঁজিবাদ
 
যদি তুমি আসো
যদি মিছিলে স্লোগান তোলো
আমি দীপ্ত গর্বে বুলেটের মুখে পেতে দেব বুক
 
বাধার প্রাচীর ভেঙে
যদি তুমি আসো
বীরকন্যা প্রীতিলতা তানিয়ার মতো
যদি তুমি আসো
সাম্যমন্ত্রে শ্রমিকের সাথে সাথি
তাহলেই কেবল পেতে পারো আমার চুমু
তোমার জন্য বরাদ্দ আমার চুমুর ঐশ্বর্য।
 

1 comment:

  1. অসাধারণ
    পরাণ মাঝি

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)