মোহন
রায়হান সংখ্যা | কবিতা
পরাণ মাঝি
পরিযায়ী প্রেম
শীত এসে
গেলেই তার কথা মনে পড়ে
বছর শেষে ওই একবারই সাক্ষাৎকার
পরিযায়ী প্রেম আমার—
কথার গরমে উষ্ণতা এঁকে ওম নিই; চোখে রাখি চোখ, শীতকাল কাঁদতে কাঁদতে একেবারে চন্দ্রবিন্দুর চাঁদ হয়ে যায়
বুকের দরজা খুলে একে অপরের ঘরে পড়ি ঢুকে; আঁকি— সমাপিকা ক্রিয়া
বর্ণমালার সাদা ঘোড়া ছুটতে থাকে; বাজে গহিন গানের সুর; শব্দগুলো হয় সংগীত; প্রাণে প্রাণে—
দূর থেকে দেখি বহুদূরের সকাল ও বিকেল বিভ্রাট—
জলে আর গাছের ডালে তুমি; আমি পাড়ে বসে বসে ডানার রোদে মেলা দেখি
সে আমার দূর দেশের পরিযায়ী প্রেম পাখি; রঙিন প্রেমিকা

ধন্যবাদ জানাই " বাতায়ন ই ম্যাগ " এর সকলকে! শুভকামনা নিরন্তর
ReplyDeleteস্বাগতম, সঙ্গে থাকুন।
DeleteThank You.
Deleteঅপূর্ব নির্মাণ। ভীষণ ভালো লাগলো।
ReplyDeleteThank You
Deleteধন্যবাদ সকলকে !
ReplyDeleteবাঃ, খুব সুন্দর কবিতা।
ReplyDelete